বাগনানে এটিএম থেকে ১৮ লক্ষ ঢাকা লুট করে পালালো দুষ্কৃতীরা - The News Lion

বাগনানে এটিএম থেকে ১৮ লক্ষ ঢাকা লুট করে পালালো দুষ্কৃতীরা




দি নিউজ লায়ন ;  রাতের অন্ধকারে গ্যাস কাটার দিয়ে এটিএম কেটে নগদ ১৮ লক্ষ টাকা লুঠ করে পালানোর অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে সোমবার গভীর রাতে বাগনান থানার বাইনান বড়পোল এলাকায়। ঘটনার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ তদন্ত শুরু করেছে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে বাইনান বড়পোল এলাকায় একটি রাস্টায়াত্ত ব্যাঙ্কের পাশেই এটিএম কাউন্টার। স্থানীয় সূত্রে খবর সোমবার সকালে প্রাতঃভ্রমণ কারীরা লক্ষ্য করেন এটিএম মেশিনের নিচের দিকটা অনেকটাই ভাঙ্গা। পরে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ জানিয়েছে দুষ্কৃতীরা এটিএম থেকে টাকা লুট করে পালিয়েছে। 


এটিএম মেশিনের গায়ে দাগ দেখে পুলিশের প্রাথমিক অনুমান গ্যাস কাটার দিয়েই দুষ্কৃতীরা এটিএম মেশিন কেটেছে এবং টাকা লুট করে পালিয়েছে। পুলিশ সূত্রে খবর চারজনের দুষ্কৃতীর দল রাত একটা নাগাদ এটিএম কাউন্টারে আসে। তারা কাউন্টারের ভিতরে থাকা একটি ক্যামেরা খুলে নেয় পড়ে মাত্র ১২ মিনিটের মধ্যে কাজ হাসিল করে তারা পালিয়ে যায়।


পুলিশের বক্তব্য যেভাবে দ্রুত মেশিন কাটা হয়েছে তাতে এটা বলা যায় দক্ষ হাতের  কাজ এটা। ঘটনাস্থল থেকে ১৬ নং জাতীয় সড়কের খুব কাছে না হওয়ায় পুলিশের প্রাথমিক অনুমান ঘটনার সঙ্গে স্থানীয় কোন দুস্কৃতীর যোগ আছে। বাগনান থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.